জন্ম দিন

শাকিলা জাফর

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫৩
আমাদের দেশে আধুনিক গানের জনপ্রিয় শিল্পীদের যদি কোনো তালিকা করা হয়, তবে তার সবক’টিতেই খুঁজে পাওয়া যাবে তাকে। সেই আশির দশকের গোড়া থেকে আজও সমানভাবে জনপ্রিয় এই শিল্পী তার অসাধারণ গায়কীর পাশাপাশি গড়ে তুলেছেন গান পরিবেশনের চমত্কার এবং নিজস্ব একটি ভঙ্গিমাও। এতক্ষণ যার কথা বলা হলো তিনি শাকিল জাফর। নিজের সেল্ফ টাইটেলড ডেব্যু অ্যালবামের অসম্ভব জনপ্রিয় গান ‘তুলা রাশির মেয়ে’ দিয়েই আশির দশকে লাইমলাইটে আসেন তিনি। এরপর গত দুই যুগেরও বেশি সময় ধরে ১২টি একক এবং একাধিক ডুয়েট অ্যালবামে শাকিলা শ্রোতাদের উপহার দিয়েছেন মনে রাখার মতো অসংখ্য গান। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি গান হলো—‘তুমি আমার প্রথম সকাল’, ‘পাথরের পৃথিবীতে কাচের হূদয়’, ‘তোমাকে দেখলে মৌনতা’, ‘ওগো মেঘ তুমি’, ‘তুমি দুষ্টু করে মিষ্টি বলো’ প্রভৃতি। আগামী ২৮ জানুয়ারি এই গ্রেট সিঙ্গারের জন্মদিন। আর তাই আনন্দ বিনোদন পরিবারের পক্ষ থেকে তার জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। এ সপ্তাহে আরও যাদের জন্মদিন ২৫ জানুয়ারি :ববি দেওল, কবিতা কৃষ্ণমূর্তি ২৮ জানুয়ারি :এলিজাহ উড ২৯ জানুয়ারি :তাহের শিপন, অপরাহ উইনফ্রে, ওস্তাদ বাহাদুর আলী খান ৩০ জানুয়ারি :ফিল কলিন্স