মন্তব্য

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ১৮:৫৩
 ‘ছোটদের জন্য এই ‘আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব’ খুবই গুরুত্বপূর্ণ। আমরা শুধু বিনোদনের জন্য এই উত্সব আয়োজন করছি না, আমরা একদিকে যেমন তাদের ভালো চলচ্চিত্র দেখার ব্যাপারে আগ্রহী করে তুলছি, তেমনি তাদের চলচ্চিত্র নির্মাণের ব্যাপারেও উদ্বুদ্ধ করছি।’ জনপ্রিয় লেখক ও চিলড্রেন’স ফিল্ম সোসাইটি’র সভাপতি মুহম্মদ জাফর ইকবাল আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উত্সব সম্পর্কে বলেন।  ‘শহিদ কাপুরকে দর্শকরা এ সিনেমায় নতুন রূপে দেখতে পাবে। আমার বিশ্বাস শহিদ এবং সোনাক্ষিকে জুটি হিসেবে দর্শকরাও পছন্দ করবে।’ বলিউড চলচ্চিত্র নির্মাতা এবং ড্যান্সমাস্টার প্রভুদেবা তার পরবর্তী চলচ্চিত্র ‘র্যাম্বো রাজকুমার’-এ শহিদ কাপুর এবং সোনাক্ষি সিনহার অভিনয় প্রসঙ্গে বলেন।  ‘আমার মনে হয় তিনি আমার সঙ্গে প্রভু তিরুপতির শ্লোকগুলো গাইতে আগ্রহী হবেন। তার সঙ্গে কাজটি করতে পারলে আমি খুবই খুশি হবো। এ বিষয়ে আমরা কথাও বলেছি।’ ভারতের জনপ্রিয় সংগীতজ্ঞ লতা মুঙ্গেশকর অমিতাভ বচ্চনের সঙ্গে গান গাওয়ার ইচ্ছা প্রসঙ্গে বলেন।  ‘আসলে কাকতালীয়ভাবেই আরফিন রুমির সঙ্গে এর আগে কাজ করা হয়নি। কারণ, আমরা দু’জনই নিয়মিত কাজ করে চলেছি সংগীতাঙ্গনে। কিন্তু একসঙ্গে দ্বৈতগান আমরা করিনি কখনও। ‘গেম’ ছবির জন্য যে গানটি এবার করলাম তার কথা-সুর-সংগীতায়োজন আমার নিজের অনেক ভালো লেগেছে। রুমি অনেক ভিন্নধর্মী কাজ করেছে।’ সংগীতশিল্পী কনা রুমির সুরে রোমান্টিকধর্মী গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে বলেন।