প্রয়াত কথাসাহিতিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বহুব্রীহি’ বাংলাদেশ টেলিভিশনে পুনঃপ্রচার শুরু করেছে। দীর্ঘদিন ধরেই দর্শকদের আকুতি ছিল বিটিভির জনপ্রিয় ধারার নাটকগুলো পুনঃপ্রচারের ব্যবস্থা করার জন্য। এ নিয়ে গুজবও উঠেছিল যে, বিটিভির আর্কাইভ থেকে এইসব দুলর্ভ নাটকগুলো হারিয়ে গেল কী না! এ ছাড়া কয়েক দশক আগে বিটিভিতে দেশের কালজয়ী নাটকগুলো প্রচারেরও দাবি উঠে আসছে। এই দাবির পরিপ্রেক্ষিতে অবশেষে বিটিভিতে জনপ্রিয় নাটক প্রচার করা শুরু করেছে বিটিভি। হুমায়ূন আহমেদের বিখ্যাত নাটক ‘বহুব্রীহি’ নাটকটি প্রচার হবে প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রাত ১০টা ৩০ মিনিটে।
