সম্প্রতি জাস্টিন বিবারের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের বিচ্ছেদ করেন এ সময়ের জনপ্রিয় টিনেজ কণ্ঠশিল্পী সেলিনা গোমেজ। আর পূর্বঘোষণানুযায়ী ব্যস্ত হয়ে গেছেন নিজের অ্যালবাম নিয়ে। কয়েকদিন আগে সেলিনা গোমেজ ঘোষণা দিয়েছেন আসছে মার্চ মাসেই মুক্তি পাবে তার নতুন অ্যালবাম। নিজের নতুন এককটি ইউনিসেফের একটি চ্যারিটি কনসার্টের মধ্য দিয়েই মুক্তি দেওয়া হবে। এটা তার প্রথম কোনো একক অ্যালবাম হবে যেখানে একটি অ্যালবামেই নিজের ১৮ গান থাকছে। অ্যালবামের জন্য মোট ১৯টি গান তৈরি করা হয়েছে। তবে তিনি জানিয়েছে যেকোনো একটি গান সেখান থেকে বাদ দেওয়া হবে। কিন্তু কোন গানটি বাদ দেওয়া হবে তা সেলিনা নিজেও ঠিক করতে পারেননি।
