শুরু হলো এই সন্ধ্যায়

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:০৮
জিটিভিতে সম্প্রচার শুরু হয়েছে তথ্য ও বিনোদনমূলক আড্ডানুষ্ঠান এই সন্ধ্যায়। অনুষ্ঠানের প্রতি পর্বে ঢাকাসহ সারাদেশের কোথায় কী হচ্ছে তা দর্শকের মাঝে তুলে ধরা হচ্ছে। এ ছাড়া একটি বিষয়কে নির্বাচন করে সেই বিষয়ের উপর আমন্ত্রিত অতিথির সঙ্গে চলে আড্ডা। আড্ডায় উঠে আসে আমাদের শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়ীক ঘটনাবলীসহ নানাবিধ বিষয়। পাশাপশি জিটিভির প্রতিদিনকার অনুষ্ঠানমালা দর্শদের জানানো হয়। উর্মি নূর বিনতে গিয়াস এবং এলিনার উপস্থাপনায় ও জামাল উদ্দিন তুষারের প্রযোজনায় অনুষ্ঠানটি প্রতিদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে জিটিভিতে প্রচার হয়।