বাজারে প্রকাশ হলো ‘নাইবা ডাকো রইবো তোমার দ্বারে’ শিরোনামের একটি রবীন্দ্রসংগীতের অ্যালবাম এবং ‘একবার ফিরে চাও’ শিরোনামের একটি অ্যালবাম। ‘নাইবা ডাকো রইবো তোমার দ্বারে’ অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন কংকন চৌধুরী। অ্যালবামটিতে ১২টি রবীন্দ্রসংগীত রয়েছে। গানগুলোর শিরোনাম হলো—‘একদা কি জানি কোন পূণ্যের ফলে ওগো সুন্দর’, ‘প্রভু আজি তোমার দক্ষিণ হাত’, ‘নাইবা ডাকো রইবো তোমার দ্বারে’, ‘আমার মনের কোণের বাইরে’, ‘নিশীথ শয়নে’, ‘এসো এসো আমার ঘরে’, ‘মা কি তুই পরের দ্বারে’, ‘যেতে দাও গেলো যারা’, ‘দেখো দেখো সুখতারা’, ‘কেন তোমরা আমায় ডাকো’, ‘রূপ সাগরে ডুব দিয়েছি’, ‘তাই তোমার আনন্দ আমার পর’। অন্যদিকে ‘একবার ফিরে চাও’ অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন স্বপ্ন। এই অ্যালবামে ১১টি গান রয়েছে। গানগুলোর শিরোনাম হলো—‘একবার ফিরে চাও’, ‘দুই নয়নে অশ্রু’, ‘আমি দূর হতে’, ‘তুমি কোন কাননের ফুল’, ‘সন্ধ্যার মেঘ মালা’, ‘মোর প্রিয়া হবে’, ‘ভাবিনি ‘কোনো দিন’, ‘তোমারি কারণে’, ‘মানুষের তরে কিছু করো’, ‘ভালোবাসার গান’, ‘মন তুই তারে স্মরণ কর’।
