সালাউদ্দিন লাভলু :এ দেশের অন্যতম জনপ্রিয় ও গুণী নির্মাতা। নাটক বা টেলিফিল্ম পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়ও করেন। ‘মোল্লা বাড়ির বউ’ নামের একটি চলচ্চিত্রও তিনি পরিচালনা করেছেন। ছবিটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দীর্ঘদিন ধরেই তিনি ছোটপর্দায় বেশ ব্যস্ততার সাথে কাজ করে যাচ্ছেন। তার নির্মিত অধিকাংশ নাটক বোদ্ধামহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তার পরিচালিত নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো— ‘কলেজ টুডেন্ট’, ‘হাড়কিপ্টে’, ‘ভবের হাট’, ‘রঙের মানুষ’, ‘জামাই মেলা’ ইত্যাদি।
