নির্বাচনে বিজয়ী হলে ইউরোপীয় ইউনিয়নের বিষয়ে গণভোট :—ব্রিটিশ প্রধানমন্ত্রী

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২০:৪০
আগামী নির্বাচনে কনজারভেটিভ পার্টি জয়লাভ করলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সাথে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে গণভোটের ব্যবস্থা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। গতকাল বুধবার ইইউ সম্পর্কিত এক বক্তৃতায় তিনি একথা বলেন। দীর্ঘ প্রতীক্ষিত এ বক্তৃতায় তিনি বলেন, তার সরকার ইইউ-এর সাথে সম্পর্কোন্নয়নে আপস করতে চায়। তাদের দুই পক্ষের আলোচনার পরিণতির ভিত্তিতে ব্রিটিশ জনগণ ঠিক করবে তারা ইইউর সাথে যেতে চায় কি চায় না। এদিকে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় লেবার পার্টির এড মিলিব্যান্ড বলেন, তার সরকার দুর্বল হয়ে পড়েছে এবং জাতির স্বার্থ বিবেচনা না করে তিনি তার দল দ্বারা পরিচালিত হচ্ছেন।