রায়গঞ্জে কলেজ ছাত্রীর শ্লীলতাহানি বখাটের পিতা জেলে

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:১৬
রায়গঞ্জে বখাটে পুত্র কর্তৃক এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় পিতা এখন জেল হাজতে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের চক গোপাল গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, চক গোপাল গ্রামের আবুল মনসুর খান মিন্টুর বখাটে পুত্র সবুজ (২৫) একই গ্রামের এক ব্যক্তির কন্যা একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্রীকে প্রকাশ্য দিবালোকে মারধর করে গুরুতর আহত করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ছাত্রীর পিতা বাদি হয়ে বখাটে সবুজ, পিতা মিন্টু খান (৫৫) ও ছোট ভাই শক্তিকে (২২) আসামি করে থানায় মামলা করেন। পুলিশ মামলার ২নং আসামি মিন্টু খানকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। অপর দু’আসামি পলাতক।