নিউজিল্যান্ডের সিরিজ জয়

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:২৪
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করল নিউজিল্যান্ড। এই জয়কে নিজ দেশের সবচেয়ে বড় ওয়ানডে সিরিজ জয় হিসেবে অভিহিত করেছেন কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। পাশাপাশি কেন উইলিয়ামসনের অনবদ্য ইনিংসের কারণে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। কিম্বার্লির ডায়মন্ড ওভালে গত মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডে ম্যাচে উইলিয়ামসনের অপরাজিত ১৪৫ রানের সুবাদে ২৭ রানে জয় লাভ করে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ম্যাককালাম বলেন, ‘র্যাংকিংয়ের শীর্ষ দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে র্যাংকিংয়ের নয় নম্বর দল হিসেবে ইতিহাসে ওয়ানডে সিরিজের সবচেয়ে সেরা জয়গুলোর মধ্যে অন্যতম একটা। এমনভাবে সফর শেষ করতে পারাটা অবশ্যই আনন্দের ব্যাপার।’