প্রথম বিভাগ ক্রিকেটের রেলিগেশন

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৩, ২১:৪৫
প্রথম বিভাগ ক্রিকেটের রেলিগেশন পর্বে জয় পেয়েছে সূর্য তরুণ ক্লাব ও ইয়ং ক্রিকেটার্স। গতকাল বুধবার ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে সূর্য তরুণ ২১৭ রান তোলে। জবাবে কাঁঠালবাগান গ্রীন ক্রিসেন্ট ক্লাব ১১৭ রানে অলআউট হয়ে যায়। ফলে সূর্য তরুণ জয় পায় ১০০ রানে। দিনের অন্য ম্যাচে বিকেএসপিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২২২ রান তোলে। টার্গেট তাড়া করতে গিয়ে ইয়ং ক্রিকেটার্স তিন উইকেট খরচে জয় তুলে নেয়। ফলে তারা ৭ উইকেটের জয় পায়।