একে একে ৭১ পেরিয়ে ৭২-এ পা রাখলেন এ দেশের চলচ্চিত্র শিল্পের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। গত ২৩ জানুয়ারি ছিল তার ৭১তম জন্মদিন। অন্যান্যবারের মতো এবার রাজ্জাক জন্মদিন উপলক্ষে তেমন বড় কোনো আয়োজন রাখেননি। শুধুমাত্র পরিবারের সঙ্গেই জন্মদিনটি পালন করেছেন। তারপরও তার বন্ধুরা বিশেষ করে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই জন্মদিনের শুভেচ্ছা জানাতে ঠিকই তার বাসায় হাজির হয়। পাশের ছবিতে জন্মদিনের কেক কাটার অপেক্ষায় সস্ত্রীক রাজ্জাক ও তার দুই ছেলে সম্রাট ও বাপ্পারাজ।
