আবারও একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন কারিনা কাপুর ও ইমরান খান। ‘এক ম্যায় অর এক তু’ ছবিতে এ দুইজন একসঙ্গে প্রথম অভিনয় করেছেন। এবার তারা করণ জোহর প্রযোজিত নতুন একটি ছবিতে একসঙ্গে অভিনয় করবেন। ছবিটির নাম ‘গোরি তেরে পেয়ার ম্যায়’। ছবিটি পরিচালনা করবেন পুনিত মালহোত্রা। ছবিটির গল্প-কাস্টিংসহ বাকি কাজগুলোও সম্পন্ন হয়ে গেছে। এবার শুটিংয়ে যাওয়ার পালা। খুব শীঘ্রই এই ছবির শুটিং শুরু হবে। উল্লেখ্য, ‘এক ম্যায় অর এক তু’ ছবিটি বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও করণ জোহর আশা করছেন ‘গোরি তেরে পেয়ার ম্যায়’ ছবিটি বরাবরের মতো করণ জোহর ফিল্মের মতোই ব্যবসা করবে।
