দেশের বাইরে জয়-পারভেজের অ্যালবাম

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:২৫
সংগীতশিল্পী জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদের দ্য ব্রাদারহুড প্রজেক্টের সেল্ফ টাইটেলড অ্যালবামটি গত ১২.১২.১২ তে বাংলাদেশে প্রকাশিত হওয়ার পর এবার মুক্তি পেল বিশ্বজুড়ে। গত ২১ জানুয়ারি অ্যালবামটির আন্তর্জাতিক রিলিজ হয় একযোগে বিশ্বখ্যাত ৫টি মিউজিক পোর্টালে। দ্য ব্রাদারহুড প্রজেক্ট অ্যালবামটি এখন পাওয়া যাচ্ছে আই টিউনস, স্পটিফাই, ই-মিউজিক, গুগল প্লে ও র্যাপসডিতে। বিশ্বের যেকোনো প্রান্ত থেকে এই ওয়েব পোর্টালগুলোতে কেনা যাবে দ্য ব্রাদারহুড প্রজেক্ট অ্যালবামটি। চাইলে কেউ আলাদা করে একটি গানও কিনতে পারবেন। এর আগে বাংলাদেশের বিভিন্ন অ্যালবাম ওয়েব পোর্টালে বিক্রি হলেও এই প্রথম কোনো অ্যালবাম বিশ্বখ্যাত ৫টি ওয়েব পোর্টালে একযোগে ইন্টারন্যাশনাল রিলিজ পায়।