জন্মদিন

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:২৬
কবিতা কৃষ্ণমূর্তি :ভারতের অন্যতম জনপ্রিয় প্লে-ব্যাক সিঙ্গার। ১৯৫৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। প্লে-ব্যাকের পাশাপাশি তিনি ফিউশন ও পপ গানও করেন। কাজ করেছেন আর ডি বর্মন থেকে শুরু করে এ আর রহমান পর্যন্ত ভারতের সেরা সুরকারদের সঙ্গে। এ ছাড়াও জি-সিনে অ্যাওয়ার্ড, আইফা অ্যাওয়ার্ডসহ একাধিক সম্মাননা অর্জন করেন তিনি।