দ্বিতীয়বারের মতো আরটিভি আয়োজন করেছে আরটিভিতে প্রচারিত অনুষ্ঠানমালার উপর ভিত্তি করে ‘স্টার অ্যাওয়ার্ড’ শিরোনামের পুরস্কার প্রদান আসর। আগামীকাল সন্ধ্যা ৭টায় হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বরেণ্য রাজনীতিবিদ এবং শোবিজ মিডিয়ার জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন এবং তারকাদের পারফর্মেন্স অনুষ্ঠিত হবে।
