ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে

‘মিলাদে নবী মোস্তফা (সা.)’

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
আজ আরবি ১২ রবিউল আউয়াল। ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন এবং ৬৩২ খ্রিস্টাব্দের এই দিনে তিনি ইন্তেকাল করেন। পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বাংলাভিশনে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান ‘মিলাদে নবী মোস্তফা (সা.)’। অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন প্রফেসর মো. সালাহউদ্দিন, মাওলানা রুহুল আমিন খান, বিচারপতি মো. আব্দুর রউফ, হাফেজ ক্বারি ফিরোজ আহমেদ, বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক, ফিন্যান্স ডিরেক্টর আশরাফ উদ্দিন আহমেদ, অনুষ্ঠান প্রধান শামীম শাহেদ। প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদের উপস্থাপনা ও তারেক আখন্দের প্রযোজনায় অনুষ্ঠানটি বাংলাভিশনে প্রচার হবে আজ সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর মহান কর্ম ও জীবনী নিয়ে আলোচনার পাশাপাশি মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।