বিনোদন প্রতিদিন চয়েজ

ওস্তাদ শাহিদ পারভেজের সেতার

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ১৯:২৮
প্রতি শুক্র ও শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ‘বেঙ্গল আইটিসি এসআরএ ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিভ্যাল ২০১২’। ‘ভালো গান দিয়ে ভালো দিন আসুক’ এই প্রতিপাদ্য নিয়ে গত বছরের ২৯ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উত্সবে উপমহাদেশের প্রায় ১০০ জন খ্যাতিমান শিল্পী সংগীত ও নৃত্য পরিবেশন করেন। যার মধ্যে ছিলেন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, পণ্ডিত বিরজু মহারাজ, পণ্ডিত রাজন মিশ্র, পণ্ডিত সাজন মিশ্র, আলারমেল ভাল্লি, ওস্তাদ আলী আহমেদ হুসেন, ওস্তাদ শাহাদাত্ হোসেন খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওমকার দাদারকারসহ অনেকে। আজ প্রচার হবে প্রখ্যাত সেতারশিল্পী ওস্তাদ শাহিদ পারভেজের সেতারবাদন।