ফেডারেশন ব্যাজিওর পদত্যাগ

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২০:১৯
নিজের কাজে হস্তক্ষেপের অভিযোগ এনে ইতালিয়ান ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল পদ থেকে বুধবার পদত্যাগ করেছেন দেশটির সাবেক বর্ষীয়ান খেলোয়াড় রবার্তো ব্যাজিও। এফআইজিসির টেকনিক্যাল প্রধান হিসাবে দায়িত্ব পাওয়া ৪৫ বছর বয়সী ব্যাজিও রাই-১ টেলিভিশনকে বলেন, ‘অমি যেভাবে কাজ করতে চেয়েছিলাম, তারা আমাকে সেভাবে কাজ করতে দেয় না। এমন অবস্থায় আমি কাজ করতে পারছিলাম না। ৯শ’ পৃষ্ঠার একটি কর্মসূচি আমি ২০১১ সালের নভেম্বরে উপস্থাপন করেছি। কিন্তু সেটা মৃত পত্র হিসেবেই পড়ে আছে। তবে এর মাধ্যমেই আমি ফুটবলকে বিদায় জানাচ্ছি না।’ ১৯৯৪ সালের বিশ্বকাপ রানার আপ ইতালি দলের সদস্য এবং খেলোয়াড়ী জীবনে ‘ডিভাইন পনিটেইল’ হিসাবে পরিচিত এ তারকা ফুটবলের ২০১০ সালে এ পদে যোগ দেন।—বাসস