ভালুকায় বিএনপি’র কারামুক্ত নেতা-কর্মী সংবর্ধিত

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:০৪
দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলায় সদ্য জামিনপ্রাপ্ত বিএনপি ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে সংবর্ধনা দিয়েছে ভালুকা উপজেলা বিএনপি। বৃহস্পতিবার বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন আহাম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক আবুল হাসেম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক হাদিসুর রহমান হাদিস প্রমুখ।