সাহিত্যে বিশেষ অবদানের জন্য আচার্য দীনেশ চন্দ্র সেন স্বর্ণপদক পেয়েছেন ড. দিরাজুর রহমান খান। সম্প্রতি দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির উদ্যোগে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে এ পদক দেয়া হয়। গবেষণায় পদকপ্রাপ্ত অপর ব্যক্তি হলেন— পশ্চিমবঙ্গের ড. বিবেকানন্দ চক্রবর্তী। তাদের হাতে পুরস্কার তুলে দেন সিধু-কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শমিতা মান্না। সাহিত্যিক ড. দিরাজুর রহমান খান রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক। —প্রেস বিজ্ঞপ্তি
