হোয়াইট ওয়াশের স্বপ্ন নিউজিল্যান্ডের

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৩, ২১:৫৯
টেস্ট সিরিজ আর ওয়ানডে সিরিজের মধ্যে আকাশ-কুসুম পার্থক্য। দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হারতে হয় সফরকারীদের। তবে,ওয়ানডে সিরিজ আসতে না আসতেই অন্য চেহারায় নিউজিল্যান্ড। প্রথম দুটি ওয়ানডে জিতে ইতিমধ্যেই সিরিজ জিতে গেছে তারা। আজকের ম্যাচের আগে তাই নির্ভার থাকা দলটির লক্ষ্য প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ হারের প্রতিশোধ নেয়া। পারফরম্যান্সে ক্রিকেট বোদ্ধারা তো বটেই চমকে গেছেন দলের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামও। অধিনায়কের মতে,ওয়ানডে ইতিহাসে এটাই নিউজিল্যান্ডের সর্বকালের সেরা সাফল্যের একটি। টেস্টে নিজেদের সেরা অবস্থানে থাকলেও ওয়ানডেতে সেই ২০১১ সাল থেকেই খুব বেশি সুবিধা করতে পারছে না দক্ষিণ আফ্রিকা। ২০১১ সালের অক্টোবর মাস থেকে এখন পর্যন্ত ১৮ টি ওয়ানডে খেলেছে প্রোটিয়ারা। ফলাফলহীন একটি ম্যাচ বাদ দিলে হেরেছে আটটি ম্যাচে।