বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সাধারণ সম্পাদক হলেন আবু নাইম সোহাগ। গতকাল বৃহস্পতিবার বাফুফের নির্বাহী কমিটির সভায় তাকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।
তিনি এর আগে বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছিলেন। ২০১১ সালের মে মাসে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক আল মুসাব্বির সাদী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করার পর থেকে সোহাগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।
সাদী ছিলেন দেশীয় ফুটবলের নিয়ামক সংস্থাটির প্রথম বেতনভুক্ত সাধারণ সম্পাদক। সে হিসেবে সোহাগ হচ্ছেন এ পদে দ্বিতীয়।
বাফুফেতে ২০০৫ সালে ম্যানেজার কম্পিটিশন্স (ক্লাব এন্ড অ্যাডমিনিস্ট্রেশন) হিসেবে যোগ দিয়েছিলেন সোহাগ। টানা ছয় বছর এই পদে দায়িত্ব পালন করেন তিনি।
