তাদের সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে দেখা গেলেও তা হয়তো কোনো ছোট পর্দার টক শো বা কোনো নাচের পারফর্মেন্সে। কিন্তু গতকাল নারায়ণগঞ্জের একটি কলেজের বার্ষিক অনুষ্ঠানে একেবারেই ভিন্নভাবে দেখা গেল বিজরী বরকতউল্লাহ, সুইটি, বন্যা মীর্জা, ফাহমিদা নবীসহ একাধিক শিল্পীরা। সবাই কলেজের বার্ষিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন আলোচকের ভূমিকায়। ছবিতে সেই বিশেষ অতিথিদের চেয়ারে দেখা যাচ্ছে অভিনেত্রী সুইটি ও বিজরী বরকত উল্লাহকে।
