ববি দেওল :বলিউডের জনপ্রিয় অভিনেতা। অভিনয় শুরু করেন ১৯৯৫ সালে। রাজকুমার সন্তোষী পরিচালিত ‘বারসাত’ ছবিতে অভিনয় দিয়ে তার ক্যারিয়ার শুরু। গত বছরেও ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’ ছবির মাধ্যমে নতুনভাবে আলোচনায় এসেছেন। সর্বশেষ তার অভিনীত ‘প্লেয়ারস’ ছবিটি মুক্তি পায়। এই ছবিটিও ব্যাপকভাবে আলোচিত হয়। আজ এই তারকার জন্মদিন।
