সংবাদ কণিকা

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২০:৩৮
মার্কিন সিনেটে মালালার নামে নতুন বিল মালালা ইউসুফজাইয়ের নামে একটি নতুন বিল পেশ করলেন দুই মার্কিন সিনেটর। মূলত মার্কিন সিনেটর বারবারা বক্সার এবং ম্যারি ল্যান্ড্রিউয়ের উদ্যোগেই এই বিল। প্রস্তাবিত আইনে পাকিস্তানের পিছিয়ে পড়া মেয়েরা আমেরিকায় থেকে নিখরচায় লেখা-পড়ার সুযোগ পাবে। মার্কিন সিনেটর ল্যান্ড্রিউয়ের কথায়, ‘যখন আমরা দারিদ্র ও নিম্নমানের সামাজিক পরিকাঠামোয় বেড়ে ওঠা সারা বিশ্বের মেয়েদের অবস্থা দেখি তখন আমেরিকার মেয়েরা কতটা স্বাধীনতা পেয়ে থাকে তা বোঝা যায়। —আনন্দবাজার পত্রিকা বেনগাজি ছাড়ার নির্দেশ ব্রিটিশদের ব্রিটিশদের বেনগাজি ছাড়তে বলেছে যুক্তরাজ্য। ত্রিপোলিতে যুক্তরাজ্যের দূতাবাস এ ব্যাপারে ব্রিটিশ নাগরিকদের সঙ্গে যোগাযোগও রাখছে। বলা হয়েছে, মালিতে ফরাসি অভিযানের কারণে ওই অঞ্চলে পশ্চিমা স্বার্থের ওপর জঙ্গিদের প্রতিশোধমূলক হামলার আশঙ্কা বেড়েছে। অপহরণের হুমকি আছে লিবিয়াতেও। লিবিয়ার বেনগাজিতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে গত বছর সেপ্টেম্বরে এক হামলায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস স্টিভেনসহ ৪ মার্কিনী নিহত হয়। তখন থেকেই বেনগাজি এবং লিবিয়ার বেশিরভাগ এলাকায় নাগরিকদের চলাফেরার ব্যাপারে সতর্ক করে আসছে দূতাবাস।—রয়টার্স ড্রোন হামলার তদন্তে জাতিসংঘ বেসামরিক মানুষের ওপর চালকবিহীন বিমান (ড্রোন) হামলার প্রভাব-পরিণতি ও অন্যান্য পরিকল্পিত হত্যাকাণ্ড তদন্ত করে দেখার ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এর আওতায় ড্রোন হামলায় কতসংখ্যক মানুষ হতাহত হচ্ছে তা খতিয়ে দেখা হবে। তাছাড়া, যে সমস্ত জঙ্গিদের লক্ষ্য করে এ হামলা চালানো হচ্ছে তাদের পরিচয় এবং এ ধরনের হামলার বৈধতাও যাচাই করে দেখা হবে এ তদন্তে। —বিবিসি বিপাকে মমতা নেতাজীর জন্মবা-র্ষিকীতে পশ্চিম-বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো-পাধ্যায় বলেছেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের স্মৃতি রক্ষায় কলকাতার কোদালিয়ায় একটি সৌধ নির্মাণ করতে চায় তার সরকার। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে বোস পরিবার ও নেতাজীর গড়া দল ফরোয়ার্ড ব্লকের পক্ষ থেকে মমতার প্রস্তাবের প্রতিবাদ জানানো হয়। তাদের ভাষায়, সস্তা জনপ্রিয়তা পাওয়ার কৌশল হিসাবে মুখ্যমন্ত্রী এ ঘোষণা দিয়েছেন।—বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম