ঘূর্ণিঝড় ফণী পর্যবেক্ষণে সেল খুলেছে আওয়ামী লীগ

আপডেট : ০২ মে ২০১৯, ২০:৫৬

ঘূর্ণিঝড় ফণী পর্যবেক্ষণে সেল খুলেছে আওয়ামী লীগ। এই সেল সারাদেশে ঘূর্ণিঝড় পর্যবেক্ষণ করছে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।

তিনি বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনিটরিং সেলটি কাজ করছে। এ মনিটরিং সেল সার্বক্ষণিকভাবে উপকূলীয় এলাকাসহ সারাদেশে ঘূর্ণিঝড় ফণী পর্যবেক্ষণ করছে।

আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।

পটুয়াখালীর পায়রা ও বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। এছাড়া চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ