মেহেরপুরের গাংনী উপজেলার মালশাদহ-বারাদী সড়কের হাড়িয়াদহ নামক স্থানে ট্রাক্টর উল্টে মাটিকাটার ১০ শ্রমিক আহত হয়েছে। শুক্রবার ট্রাক্টরের সামনের চাকা ফেটে গেলে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী একটি খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে জিয়ারুল ইসলাম (৩২), আব্দুল মান্নান (৪৩), শুকনাল হক (৪৫), গাড়ি চালক খোরশেদ আলী (৩৬), মন্টুর (৩৩) অবস্থা আশংকাজনক হওয়ায় গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
