নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের ভিতর থেকে ছিনতাইকালে স্থানীয় জনতা ৪ ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে ইকোপার্কের ভিতরে বেড়াতে আসা দর্শনার্থীকে আটক করে ছিনতাইয়ের চেষ্টা করে পার্শ্ববর্তী ছাইচাকুড়া গ্রামের আব্দুস সোবহানের ছেলে বারেক (২০), হাছেন আলীর ছেলে মগর আলী (১৮), উদলাকুচি গ্রামের সাইফুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (১৮) ও ১২ বছর বয়সী এক শিশু। এসময় স্থানীয় জনতা তাদেরকে হাতেনাতে আটক করে ইকোপার্কে দায়িত্বরত পুলিশে সোপর্দ করলে শনিবার আটককৃতদের মধ্যে ৩ জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
