অনূর্ধ্ব-১৮ ক্রিকেটে একমাত্র জয় সিলেটের

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:০৫
অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় জয় পেয়েছে সিলেট বিভাগ। অন্য তিন ম্যাচ ড্র হয়েছে। রংপুরে বিকেএসপি ও বরিশালের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। বিকেএসপি প্রথম ইনিংসে ২০৯ রান করে। বরিশাল প্রথম ইনিংসে তোলে ২০৩ রান। ৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে বরিশাল ৪ উইকেটে ১৫৩ রান তোলে। দ্বিতীয় ইনিংস বরিশাল ব্যাট করার সুযোগ পেয়েছে ৫.২ ওভার। স্কোরবোর্ডে রান উঠে ৯ রান। প্রথম ইনিংসে ৭৭ রান করার জন্য বরিশালের আব্দুল্লাহ আল শরিফ ম্যাচসেরা হন। রাজশাহীতে ঢাকা বিভাগ উত্তরের সাঈফ হাসানের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৪৫ রান তোলে। ঢাকা মেট্রো ১৭৪ রানের পর দ্বিতীয় ইনিংসে ২৪৬ রানে অলআউট হয়ে যায়। ফলে লিড পায় ৮৫ রানের। কিন্তু দিনের খেলা শেষ হয়ে যাওয়ায় ম্যাচ ড্র হয়। সেঞ্চুরিয়ান সাঈফ ম্যাচসেরা হন। বগুড়ায় চট্টগ্রাম বিভাগ ২০৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করলেও ৪ উইকেটে ১০৫ রান তোলে। এর আগে রংপুর ২৬৪ ও ১৫০ রান করলে চট্টগ্রামের টার্গেট দাঁড়ায় ২০৮ রানের। প্রথম ইনিংসে চট্টগ্রাম তোলে ২০৭ রান। চট্টগ্রামের মো. সুমন প্রথম ইনিংসে ১১২ ও দ্বিতীয় ইনিংসে ৪১ রান করায় ম্যাচসেরা হন। এই রাউন্ডের একমাত্র জয় এসেছে দিনাজপুরে। জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল মাত্র ১৮ রানের। দুই উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ঢাকা উত্তরের বিরুদ্ধে ৮ উইকেটের জয় পেয়েছে সিলেট। প্রথম ইনিংসে ঢাকা ৮৫ রানে অলআউট হলেও সিলেট করে মাত্র ১৬৩ রান। ৭৮ রানে পিছনে থেকে দ্বিতীয় ইনিংসেও ঢাকা বাজে ব্যাটিংয়ের কারণে ৯৫ রানে অলআউট হয়ে যায়। ফলে জয়ের জন্য সিলেটের প্রয়োজন দাঁড়ায় ১৮ রানের। সিলেটের মোমিনুল ইসলাম প্রথম ইনিংসে ফিফটি করায় ম্যাচসেরা হন।