গত শুক্রবার সাবেক মন্ত্রী, জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর ঢাকার ধানমণ্ডিস্থ বাসভবনে নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বীরা জেপি চেয়ারম্যানের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভিটাবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মসিউর রহমান মৃধা, জেপির কেন্দ্রীয় নেতা খলিলুর রহমান খলিল, হুমায়ুন কবির রাজু, নেছারাবাদ উপজেলার জেপির আহবায়ক নাজমুল ইসলাম সাইদ, নেছারাবাদের জেপি নেতা মিরাজ হোসেন ফুয়াদ, ফেরদৌস লাকি, তফাজ্জল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক আশিস বড়াল, অ্যাডভোকেট সুব্রত বিশ্বাস, খোকন ঘরামী, শ্যামল হালদার, অসীম মিত্র, তপন বড়াল, শুভ রায়, অনিমেষ হালদার, পবিত্র মণ্ডল, সাগর বেপারী, সজল মিত্র, বিনয় মণ্ডল, সুমন কাওনীয়া, সন্তোষ মিস্ত্রী প্রমুখ -ইত্তেফাক
