রিহ্যাব মেলার র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:২২
দেশের হাউজিং ও রিয়েল এস্টেট ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর মেলার প্রবেশ টিকেটের র্যাফেল ড্রয়ের পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার রূপসী বাংলা হোটেলে রিহ্যাব সামার ফেয়ার-২০১২ এর মোট ২৫টি পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রিহ্যাব সভাপতি ও সংসদ সদস্য নসরুল হামিদ বিপু। রিহ্যাব ফেয়ারের ৫ দিনে প্রবেশ টিকেটে লটারির মাধ্যমে ৫টি পুরস্কার দেয়া হয়। প্রথম পুরস্কার ৪২ ইঞ্চি এলসিডি টিভি পেয়েছে টিকেট নং ১২৩০৯। ২য় পুরস্কার এয়ার কন্ডিশন পেয়েছে টিকেট নং ১২১৯৯। ৩য় পুরস্কার ১৪ সেফটি রেফ্রিজারেটর পেয়েছে টিকেট নং ১০৩৪১।