স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান কামাল মোস্তফা চৌধুরীকে সভাপতি ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী উজ্জল মল্লিককে সাধারণ সম্পাদক এবং এডভোকেট মুজিবুর রহমানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে বাঁশখালী সমিতি-ঢাকার ৩৩ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি বোরহান উদ্দিনকে চেয়ারম্যান যুগ্ম সচিব মোহাম্মদ জকরিয়াকে সদস্য সচিব নির্বাচিত করে ১৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্ট বার অডিটরিয়ামে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০১৩-২০১৪ সালের জন্য এই নির্বাচন অনুষ্ঠিত হয়।—প্রেস বিজ্ঞপ্তি
