বাংলাদেশ পুলিশ ২০১২ সালে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের গৌরবোজ্জ্বল ভূমিকার স্বীকৃতি স্মারক প্রদান’ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আইজিপি হাসান মাহমুদ খন্দকার প্রধান অতিথি ছিলেন। তিনি নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। নিহত পুলিশ সদস্যদের প্রত্যেক পরিবারকে নগদ অর্থ, ক্রেস্ট, সনদপত্র এবং উপহার সামগ্রী প্রদান করা হয়।
২০১২ সালে জননিরাপত্তা বিধান ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে কর্তব্যরত অবস্থায় মোট ৩৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য সড়ক দুর্ঘটনায় এবং দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
