আজকের অনুষ্ঠান

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৩, ২১:২৪
রবিবার মানস : ‘মাদকাসক্তি ও বাংলাদেশের পরিস্থিতি’ শীর্ষক আলোচনাসভা, সকাল ১১টা, জাতীয় প্রেসক্লাব। বেঙ্গল আর্ট লাউঞ্জ : ‘সময় ও শিল্পের সমীকরণ’ শীর্ষক দলগত শিল্পকলা প্রদর্শনী, সন্ধ্যা সাড়ে ৬টা, ৬০, গুলশান এভিনিউ। ছায়ানট : ওয়াহিদুল হকের প্রয়াণ দিবস উপলক্ষে গানে গানে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠান, সন্ধ্যা ৭টা, ছায়ানট মিলনায়তন। স্টেপস : যুব শিক্ষার্থী সমাবেশ আয়োজন অনুষ্ঠান, সকাল ১০টা, রমনা বটমূল। বাংলাদেশ বুক ক্লাব : ‘নারী নির্যাতন ও যৌন সন্ত্রাস’ সেমিনার এবং পোস্টার উন্মোচন, বিকেল সাড়ে ৪টা, নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়।