শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম এমপি বলেছেন, আর্থ-সামাজিক মানুষের উন্নয়ন ঘটাতে না পারি। বাংলাদেশের প্রায় ৮৬ ভাগ ম্রমিকই অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করেন। কিন্তু তাদের সুরক্ষার জন্য কোন আইন বা নীতিমালা নেই। আগামী সংসদ অধিবেশনে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য সংসদে একটি বিল পেশ করা হবে।
শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘শ্রমজীবী মানুষের অধিকার : বৈষম্য-মঞ্চনা উত্তরণের উপায়; কাজ, মজুরি ও নিরাপত্তার গ্যারান্টি চাই’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
