ভৌগোলিক নির্দেশক পণ্য আইনের খসড়া ওয়েবসাইটে প্রকাশ

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২০:২২
দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও ভৌগোলিক নির্দেশক পণ্যের মালিকানা সুরক্ষার লক্ষ্যে প্রণীত ভৌগোলিক নির্দেশক পণ্য (নিবন্ধন ও সংরক্ষণ) আইন, ২০১২ এর সর্বশেষ খসড়া ওয়েব সাইটে প্রকাশ করেছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ওয়েব ঠিকানা হচ্ছে, www.moind.gov.com. সূত্র জানায়, সর্বশেষ প্রণীত এ খসড়া আইনের ওপর মতামত বা পরামর্শ থাকলে আগামী ১৫ কার্য দিবসের মধ্যে পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদফতর (ডিপিডিটি) এর ডেপুটি রেজিস্ট্রার মোঃ মোশারফ হোসেন মোল্ল¬ার নিকট প্রেরণের অনুরোধ জানানো হয়েছে।