দেওয়ানগঞ্জ উপজেলার বৃহত্ শিল্প প্রতিষ্ঠান জিল বাংলা চিনিকল ওয়ার্কার্স ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সম্প্রতি সম্পন্ন হয়েছে। সভাপতি পদে নির্বাচিত হন গোলাম মোস্তফা (সাজু সরকার) ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খান। অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহঃসাধারণ সম্পাদক সৈয়দ মামুনুর রশীদ মিন্টু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান খান, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম ছানা।
