পীরগঞ্জে কলেজ শিক্ষক সমিতির কমিটি

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৩
উপজেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে ডিএন ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় সভাপতি ও পীরগঞ্জ মহিলা কলেজে সহকারী অধ্যাপক মোঃ ইকবাল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সহ সভাপতির অধ্যক্ষ ইকবাল হোসেন, অধ্যক্ষ বিভূত ভূষণ রায়, অধ্যক্ষ বেলায়েত হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পুণ্য চন্দ্র রায় ও অধ্যক্ষ শরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, রহিদুল ইসলাম ও রাজিউর রহমান রাজু, অর্থ সম্পাদক মোজাম্মেল হক চৌধুরী প্রমুখ নির্বাচিত হন।