নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বান্দরবানে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এসময় পুলিশের লাঠিচার্জে ৪ জন আহত হয়। গতকাল রবিবার সকালে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির ডাকে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় এই অবরোধ পালিত হয়। অবরোধের কারণে বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-রাঙামাটিসহ অভ্যন্তরীণ সবগুলো রুটে সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ ছিল। এদিকে অবরোধ চলাকালে শহরের মানুরটেক এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় পুলিশের লাঠিচার্জে ৪ জন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রেসক্লাবের সামনে অবরোধ-উত্তর সমাবেশে বক্তব্য রাখেন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ কমিটির সভাপতি ডনাই প্রু নেলী, এ্যাড.সাহারা ইউসুফসহ অন্য নেতৃবৃন্দ।
