যুবদলের শোভাযাত্রা

সরকার ফের বাকশাল প্রতিষ্ঠা করেছে

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
জিয়াউর রহমানের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল গতকাল রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোভাযাত্রাপূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বর্তমান সরকার আবারো অঘোষিত বাকশাল প্রতিষ্ঠা করেছে । র্যাব-পুলিশ দিয়ে ক্ষমতা চিরস্থায়ী করতে সরকার ষড়যন্ত্র করছে। বিএনপির একজন কর্মী বেঁচে থাকতে এ ষড়যন্ত্র সফল হবে না। আর দেশবাসী বাকশালীদের কাছে আত্মসমর্পণ করবে না। সংগঠনের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে শোভাযাত্রায় যুবদল সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নীরব, মহানগর উত্তর সভাপতি মামুন হাসান, সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর, দক্ষিণের সভাপতি হামিদুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক আলী রেজাউর রহমান রিপনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।