সিরি এ

জুভেন্টাস ও ল্যািসওর হোঁচট

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
সিরি এ-তে জুভেন্টাসের টানা দ্বিতীয় শিরোপা ধরে রাখার পথ অনেকটা কঠিন হয়ে উঠেছে। গত শনিবার বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে জেনোয়ার বিপক্ষে। অন্যদিকে ল্যািসও হেরে গেল শিভো ভেরোনার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে। জুভেন্টাস ম্যাচের ৫৪ মিনিটে ফ্যাবিও কুয়াগলিয়ারেল্লার গোলে এগিয়ে যায়। কিন্তু ৬৮ মিনিটে সাবেক জুভ ফরোয়ার্ড মার্কো বোরিয়েল্লো জেনোয়াকে সমতায় নিয়ে আসেন। সিরি এ-তে ২২ খেলা শেষে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভা। নাপোলি এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে। সমান পয়েন্ট নিয়ে তিনে ল্যািসও। জুভর ম্যাচটি বিতর্কে ঘেরা ছিল। দু’টি পেনাল্টি পেতে পারতো চ্যাম্পিয়নরা। শিভোকে জয়সূচক গোলটি এনে দিয়েছিলেন আলবার্টো প্যালোসচি। দ্বিতীয়ার্ধে গোলটি করেন প্যালোসচি। শনিবারের ফল ল্যািসও ০-শিভো ভেরোনা ১ জুভেন্টাস ১-জেনোয়া ১