ইতালির ফুটবল ক্লাব জুভেন্টাস পাঁচ মাসের জন্য ফরাসী আন্তর্জাতিক স্ট্রাইকার নিকোলাস আনেলকার সঙ্গে চুক্তি করছে। জুভেন্টাস প্রেসিডেন্ট বেপে মোরাতা জানান, বর্তমানে চীনের সাংহাই শেনহুয়া ক্লাবে খেলা আনেলকার সঙ্গে স্বল্প সময় পাঁচ মাসের চুক্তি করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে সিরিএ চ্যাম্পিয়ন দলটিতে ফ্রান্সের সাবেক আন্তর্জাতিক তারকা ৩৩ বছর বয়সী আনেলকা হবেন দ্বিতীয় হাই প্রোফাইল খেলোয়াড়। এক সপ্তাহের মধ্যে ইতোপূর্বে স্পেনের আন্তর্জাতিক তারকা ফার্নান্দো লরেন্তের সঙ্গে চুক্তি করে দলটি। আগামী ১ জুলাই লরেন্ত ক্লাবের সঙ্গে যোগ দেবেন। ব্যক্তিগত একটি বিমান চেপে তুরিন পৌঁছে এ্যানেলকা সাংবাদিকদের বলেন, ‘এখানে আসতে পেরে সত্যিকারার্থেই আমি খুশি।’ স্কাই স্পোর্টস ইতালিয়াকে মোরাতা বলেন, এখনো তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পাদিত হয়নি। যদিওবা টেলিভিশনে দেখা গেছে, আনেলকা ক্লাব কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং করমর্দন করছেন। -বাসস/এএফপি
