মুক্তি পাচ্ছে ‘পাগল তোর জন্য রে’

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:২২
পহেলা মার্চেই মুক্তি পাচ্ছে ইরফান ও তামান্না জুটির ছবি ‘পাগল তোর জন্য রে’। এই ছবিটি তামান্না ও ইরফানের একসঙ্গে কাজ করা প্রথম কোনো ছবি। ছবিটি পরিচালনা করেছেন মনির বিশ্বাস। এতে আরও অভিনয় করেছেন—ওমর সানী, এটিএম শামসুজ্জামান, কাজী হায়াত। এই চলচ্চিত্রে গান করেছেন—কুমার বিশ্বজিত, শাকিলা জাফর, মিলা, ন্যান্সি, পারভেজ ও বেলাল খান।