অসহায় দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিল সোনালী ব্যাংক

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ১৯:৪০
কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে সোনালী ব্যাংকের উদ্যোগে সোনালী ব্যাংক ফাউন্ডেশন অনগ্রসর ও প্রত্যন্ত অঞ্চলের অসহায় দরিদ্র, ক্ষুদ্রনৃগোষ্ঠির মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করেছে। সোনালী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এইচ এম হাবিবুর রহমান গতকাল সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ে ২২ জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি দেয়ার মাধ্যমে শিক্ষাবৃত্তি কর্মসূচি শুরু করেন। এসময় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও প্রদীপ কুমার দত্তসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ কর্মসূচির আওতায় দেশব্যাপী এক হাজার ২০০ শিক্ষার্থীকে জনপ্রতি ১২ হাজার টাকা করে সর্বমোট এক কোটি ৪৪ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি দিবে সোনালী ব্যাংক ফাউন্ডেশন। — প্রেস বিজ্ঞপ্তি