টেস্ট অধিনায়কত্বের সেঞ্চুরি করতে যাচ্ছেন স্মিথ

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৩, ২০:৫৮
টেস্ট ক্রিকেটে শততম ম্যাচে অধিনায়কত্ব করা প্রথম খেলোয়াড় হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ। শুক্রবার ওয়ান্ডারার্সে পাকিস্তানের বিরুদ্ধে শুরু হওয়া টেস্টে দলের নেতৃত্ব দিয়ে এমন মাইল ফলক স্পর্শ করবেন স্মিথ। একই দিনে নিজের ৩২তম জন্মদিন হওয়ায় দু’টিই উদযাপন করবেন স্মিথ। এ পর্যন্ত ৯৮ টেস্টে অধিনায়কত্ব করেছেন তিনি। এছাড়াও অস্টেলিয়ার বিরুদ্ধে একটি টেস্টে বিশ্ব একাদশের নেতৃত্ব দেন এ অভিজ্ঞ খেলোয়াড়। এ উপলক্ষে ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) স্পন্সররা ভিন্নধর্মী কিছু আয়োজনের পদক্ষেপ গ্রহণ করেছে। এ আয়োজনের অংশ হতে বিপুল সংখ্যক স্বাক্ষর সম্বলিত প্রোটিয়াশ জার্সি আনার জন্য দর্শকদের ইতোমধ্যেই আহ্বান জানিয়েছে সিএসএ। ম্যাচ চলাকালে এ জার্সি স্মিথকে উপহার দেয়া হবে। সিএসএর সামাজিক প্লাটফর্ম হিসাবে ম্যাচের দিন স্টেডিয়ামে প্রতিষ্ঠিত বড় পর্দায় ক্যামেরার মাধ্যমে দর্শকদের বিভিন্ন মন্তব্য প্রচার করা হবে।