ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী ছয় মৌসুমের জন্য নিউজিল্যান্ডের সাবেক কোচ জন রাইটকে দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। এছাড়া রবিন সিং দলটির সঙ্গে তার দায়িত্ব পালন অব্যাহত রাখবেন।
চেন্নাইয়ে আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য আইপিএল নিলামের এক সপ্তাহ আগে এ ঘোষণা দিল মুম্বাই। একদিন আগেই মুম্বাই ইন্ডিয়ানস তাদের প্রধান মেটর হিসাবে অনিল কুম্বলের নাম ঘোষণা করে। - বাসস
