বায়ার্ন মিউনিখ গত রবিবার জার্মান বুন্দেসলিগায় স্বাগতিক স্টুটগার্টকে ২-০ গোলে হারিয়ে রেকর্ড গড়েছে। বুন্দেসলিগায় ১৯ ম্যাচে তারা মাত্র সাতটি গোল হজম করেছে। অন্যদিকে হামবুর্গ ৩-২ গোলে হারায় ওয়েরডার ব্রেমেনকে। বায়ার্ন মিউনিখ ৪৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে। দ্বিতীয়স্থানে থাকা বায়ার লেভারকুসেন ৩৭ পয়েন্ট অর্জন করেছে। বর্তমান চ্যাম্পিয়ন বরুশিয়া ডর্টমুন্ড তিনে রয়েছে ৩৬ পয়েন্ট নিয়ে।
রবিবারের ফলাফল
হামবুর্গ ৩ ওয়েরডার ব্রেমেন ২
স্টুটগার্ট ০ বায়ার্ন মিউনিখ ২
