মিনি ইটমা খ্যাত ‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গামের্ন্টস মেশিনারি প্রদর্শনী’ আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিতব্য প্রদর্শনীতে ৩১টি দেশের ৮৫০টি টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রস্তুতকারক কোম্পানি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য প্রদর্শন করবেন। চারদিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রদর্শনী উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল এসব কথা জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামীন। সংগঠনটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংবাদ সম্মেলনে বিটিএমইএর সহ-সভাপতি শওকত আজীজ রাসেল ও মাহাবুব হোসেনসহ বেশ কয়েকজন পরিচালক ও তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি প্রতিনিধি জুরি ওয়ান উপস্থিত ছিলেন।
