ঢাকা এফএম ৯০.৪-এর জনপ্রিয় অনুষ্ঠান ‘হারমনি লাইভে’ গান গাইবেন কণ্ঠশিল্পী আমিরুল মোমেনীন মানিক। আজ রাত ১২টায় শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
তিন ঘণ্টার লাইভে মানিক খ্যাতিমান শিল্পীদের জনপ্রিয় পাঁচটি গান ও একটি গজল গাইবেন। কলকাতার জনপ্রিয় কণ্ঠশিল্পী নচিকেতা চক্রবর্তী ও রাঘব চট্টোপাধ্যায়ের গানও গাইবেন মানিক। এ ছাড়া নিজের প্রায় ১৫টি মৌলিক গান পরিবেশন করবেন এতে। এর মধ্যে ‘ছায়ামানবী’,
‘মন্দভালো সাদাকালো’ এবং ‘মা যে দশ মাস দশ দিন’ প্রভৃতি উল্লেখযোগ্য গান থাকবে। পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানও শোনাবেন। গান ছাড়াও আমিরুল মোমেনীন মানিক গানের চর্চা নিয়ে তার স্বপ্ন, সংগ্রাম এবং জীবনের অভিজ্ঞতা বর্ণনা করবেন। কণ্ঠ চর্চার পাশাপাশি সাংবাদিক হিসেবে সংগীত জগতের নানা অসঙ্গতি তুলে ধরবেন এতে। অনুষ্ঠানটি উপস্থাপনা ও প্রযোজনা করবেন আরজে আরেফিন। হারমনি লাইভের পারফর্মেন্স প্রসঙ্গে মানিক বলেন, ‘প্রায় মধ্যরাত পর্যন্ত গানের এক্সপেরিয়েন্স এর আগেও হয়েছে, তবে এফএম স্টেশনে এই প্রথম। সত্যিই খুব ভালো লাগছে। ক’দিন ধরেই আজকের এই লাইভ কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। আশা করছি ভালো কিছু গান শ্রোতাদের শোনাতে পারব।’
